পুবের কলম ওয়েবডেস্কঃ আজ বাংলাদেশের মহান বিজয় দিবস, একই সঙ্গে উদযাপিত হচ্ছে স্বাধীননতার সুবর্ণজয়ন্তী বর্ষআজ বাংলাদেশের বিজয়দিবস, উদযাপিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ষ

বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ২২ জানুয়ারি, ১৯৭২ তারিখে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারীভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়।আজ বাংলাদেশের বিজয়দিবস, উদযাপিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ষ

৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হানাদার পাকিস্তানী বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

Today is the Victory Day of Bangladesh, the golden jubilee year of independence is being celebrated