আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ আজ বিশ্ব জনসংখ্যা দিবস।১৯৮৯ সালে রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল জনসংখ্যা ইস্যুতে গুরুত্ব প্রদান ও জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে বিশ্বব্যাপী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন:
বিশ্ব জুড়ে, বিশ্ব জনসংখ্যা দিবসে নানা ধরনের কর্মসূচি পালন করা হয়। মানবাধিকার, সমানাধিকার, লিঙ্গ বৈষম্য রোধ করা সহ একাধিক ইস্যুতে আলোচনা হয়।
পরিসংখ্যান বলছে ২০২১ সালে বিশ্বব্যাংকের বিশ্ব জনসংখ্যা শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছিল ২০২১ সালের শেষে বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে প্রায় ৭৮৭ কোটি ৫০ লক্ষ। ২০১৯ সালে বিশ্বের জনসংখ্যা ছিল প্রায় ৭৭০ কোটি। আশা করা হচ্ছে এই ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে জনসংখ্যা ২০৩০ সালে গিয়ে দাঁড়াবে প্রায় ৮৫০ কোটি। ২০৫০ সালে হবে প্রায় ৯৭০ কোটি।আরও পড়ুন:
এটা নিছকই পরিসংখ্যান নয়, এরসঙ্গে ছিল সতর্কবার্তাও। ২০৫০ সালে বিশ্ব জুড়ে যে জন বিস্ফোরণ ঘটবে তার সিংহ ভাগ হবে এই ৯ টি দেশে। যার মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, নাইজেরিয়া ,ইন্দোনেশিয়া ,মিশর, মার্কিন যুক্তরাষ্ট্র , কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং তানজানিয়াতে।রাষ্ট্রসংঘের অনুমান ২০২৭ সালের মধ্যেই চিন কে ছাড়িয়ে ভারত হবে বিশ্বে বৃহত্তর জনসংখ্যার দেশ।
আরও পড়ুন: