২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পথ দুর্ঘটনায় মৃত্যু হল ট্রাফিক ওসি তুহিন ঝাঁর

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েব ডেস্ক :কথায় আছে মৃত্যু বলে আসে না।তারই এক চিত্র ফুটে উঠলো বোলপুরে।এবার দুর্ঘটনার কবলে পড়েন খোদ ট্রাফিক ওসি।মৃত ওসির  নাম তুহিন ঝাঁ।বয়স ৪০। বোলপুর থানার ট্রাফিক ওসি ছিলেন তিনি।সোমবার রাতে তাঁর বাইক বোলপুর রবীবিথী বাইপাসের ডিভাইডারে ধাক্কা মারে।ঘটনাস্থলেই খুবই জখম হন তিনি।সঙ্গে সঙ্গে ওনাকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, দুই মহিলাসহ মৃত ৩

সূত্রের খবর, সোমবার রাতে নিজের ডিউটি শেষ করে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন তিনি।বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা ঘটে।সোমবার রাতে বোলপুর থেকে কাশিপুরের দিকে যাচ্ছিলেন।বাইক খুব জোরেই চালাচ্ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির কপ্টার, বড়সড় বিপদের হাত থেকে রক্ষা

আরও পড়ুন: রাস্তায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

দ্রুত গতিতে থাকা বাইকটি ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই ছিটকে পড়েন তিনি। স্থানীয় সূত্রে খবর, গুরুতর জখম অবস্থায় বেশ কিছুক্ষন পড়েছিলেন রাস্তায়। ঘটনাটি স্থানীয়দের চোখে পড়তেই তারা তড়িঘড়ি করে তুহিনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত বলে ঘোষণা করা হয় তুহিনকে।

উল্লেখ্য,দেহ ময়নাতদন্তের পরেই পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা খুব শীঘ্রই জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পথ দুর্ঘটনায় মৃত্যু হল ট্রাফিক ওসি তুহিন ঝাঁর

আপডেট : ১২ জুলাই ২০২২, মঙ্গলবার