পুবের কলম ওয়েবডেস্ক: সউদি রেলওয়ে জানিয়েছে, প্রথমবারের মতো বুলেট ট্রেন চালানোর জন্য ৩২ জন মহিলার প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্যায় শেষ হয়েছে।

এর ফলে প্রথমবারের মতো দেশটিতে ট্রেন চালানোর অনুমতি পেয়েছেন মহিলারা । এ সাফল্য উদযাপন করতে ট্যুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছে সউদি রেলওয়ে।

https://twitter.com/SARSaudiRailway/status/1609489681972072448?t=zXjnCucrsOdBaWmQsY-JvA&s=19

এতে বলা হয়, ২০২২ সালে প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ধাপ শেষ করেছেন এই ৩২ জন মহিলা ।

নববর্ষের দিনে প্রকাশিত ভিডিওতে প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন মহিলা জানান, এই উদ্যোগের অংশ হতে পেরে তারা ভীষণ গর্বিত।

দেশটির ইতিহাসে বুলেট ট্রেনের মহিলা চালকদের প্রথম ব্যাচ। যারা এখন উন্মুখ হয়ে আছেন ট্রেন চালানোর জন্য। এক বছরের প্রশিক্ষণ শেষে ৩২ জন মহিলা এখন সউদি আরবের মক্কা ও মদিনা শহরের মধ্যে ৪৫৩ কিলোমিটার রুটে দ্রুতগামী বুলেট ট্রেন চালানোর দৌড়ে আছেন।

তারাই প্রথম মহিলা , যারা সউদি রেলওয়ের ট্রেন চালাতে যাচ্ছেন। সাম্প্রতিক বছরগুলোতে সউদি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মহিলারা।