পুবের কলম প্রতিবেদক– পূর্ব মেদিনীপুর কৌশিকী অমাবস্যা অন্যদিকে নিম্নচাপ— এই দুইয়ের জেরে উত্তাল দিঘার সমুদ্র। প্রবল জলোচ্ছ্বাসে ডুবল মাছ ধরার ট্রলার। কোনও ক্রমে উদ্ধার ৬ মৎস্যজীবী। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর। দিঘার উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
প্রবল ঢেউয়ের ধাক্কায় ডুবে যায় নামখানা থেকে আসা ট্রলারটি। ট্রলারে থাকা ৬ জন মৎস্যজীবী সমুদ্রে ঝাঁপ দেন নিজেদের বাঁচাতে।আরও পড়ুন:
কর্তব্যরত নুলিয়ারা উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েন। একে একে করে উদ্ধার করা হয় ৬ মৎস্যজীবীকে। তার মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
মৎস্যজীবীদের চিকিৎসা চলছে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে।আরও পড়ুন:
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে– ৪ জন মৎসজীবী যারা গুরুতর আহত তাদের প্রত্যেকের মাথায় গুরুতর আঘাত রয়েছে। প্রাণ বাঁচাতে তারা সমুদ্রে ঝাঁপ দেন তখন খুব সম্ভবত বোল্ডারে তাদের মাথা ঠুকে যায়। এর জেরেই গুরুতর চোট লাগে।
আরও পড়ুন:
কৌশিকী অমাবস্যার প্রভাবে মঙ্গলবার সকাল থেকে সৈকত নগরী দিঘার জলোচ্ছ্বাস ফুলেফেঁপে উঠেছে।
এদিন সকাল থেকে গার্ডওয়াল টপকে সমুদ্রের জল স্থলভাগে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে পর্যটকরা যাতে উত্তাল সমুদ্রে না নামেন সেজন্য চলছে বিশেষ নজরদারি। সৈকত নগরী একাধিক বাজারে সমুদ্রে নোনা জল ঢুকতে শুরু করেছে। বিপদ এড়াতে ওয়াচ টাওয়ারের মাধ্যমে চলছে নজরদারি চালাতে হচ্ছে। পাশাপাশি গভীর রাত থেকে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রবল বেগে বৃষ্টি। কোথাও হালকা আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টি চলছে জেলাজুড়ে। পর্ষটকদের সমুদ্রে স্নানে নামতে বারণ করা হচ্ছে। দিঘা ও মোহনা থানার মাইকিং করে সর্তক করা হচ্ছে।