উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে। যেকোনো সময় ভোটের নির্ঘন্ট প্রকাশ হবে। চালু হয়ে যাবে নির্বাচন বিধি। আর বিজেপির ২০ টি আসনের প্রার্থী ঘোষণার পরে তৃণমূল ৪২ টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে।যাদবপুর আসনে প্রতিবারই তারকা প্রার্থী হয়।
আর সেই মতো এবারে প্রার্থী হয়েছে অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ। আর নাম ঘোষণার পর থেকে লড়াকু মেয়েটি যাদবপুর লোকসভা কেন্দ্রের এ প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে।আরও পড়ুন:

বৃহস্পতিবার সকালেই তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক সওকাত মোল্লাকে সঙ্গে নিয়ে ভাঙড় বিধানসভার বিজয়গঞ্জ বাজার এলাকায় মিছিলে পা মেলালেন সায়নী। কথা বললেন এলাকার সাধারণ মানুষের সাথে। পাশে থাকার ভরসা জোগালেন।
এর পরেই সায়নী সেখান থেকে সোজা চলে আসেন জয়নগর থানার বারুইপুর পূর্ব বিধানসভার ঢোষা চন্দনেশ্বর পঞ্চায়েত এলাকায়।আরও পড়ুন:
এদিন এই পঞ্চায়েতের ঢোষা এলাকায় পদযাত্রার মধ্যে দিয়ে এই এলাকায় প্রচার শুরু করে সায়নী। এদিন তাঁর সঙ্গেঈ ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার, জেলা পরিষদ সদস্য তপন কুমার মন্ডল, জয়নগর ১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সুহানা পারভীন বৈদ্য,স্থানীয় পঞ্চায়েত প্রধান রঞ্জিতা সরদার সহ আরো অনেকে।এদিন সায়নী পদযাত্রায় যেতে যেতে সাধারণ মানুষের সাথে কথা বলেন।
আরও পড়ুন:

কুশল বিনিময় করেন।
এমনকি কোলের শিশুকে কোলে নিয়ে আদর করতেও ভোলেন না। এর পরে তিলপিতে একটি পথসভায় অংশ নেন সায়নী ঘোষ।তিনি এদিন বলেন, যাদবপুর লোকসভার মানুষ সবসময় মমতাদির ও তৃণমূলের সঙ্গে আছে ও থাকবে। আমি দিদির প্রতিনিধি হয়ে এলাকার মানুষের বার্তা তুলে দেবো। ঘরের মেয়ে হিসেবে আমাকে আপনারা আশীর্বাদ করুন।