দেবশ্রী মজুমদার, রামপুরহাট:  পেট্রোল ও পেট্রোপণ্যের মূল‍্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামলো তৃণমূল। সোমবার বিকেলে রামপুরহাট ডাকবাংলাপাড়া দলীয় কার্যালয় থেকে দেশবন্ধু রোড হয়ে মিছিল করে পাঁচমাথায় শেষ হয়। সেখানে বক্তব্য শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  কুশপুত্তলিকা দাহ করা হয়। 

এই বিশাল মিছিল সংঘটিত হয় রামপুরহাট তৃণমূল শহর কংগ্রেসের নেতৃত্বে।

  তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন এই মিছিলে পা মেলায়। মিছিলে পা মেলান বোলপুর সাংসদ অসিত মাল, তৃণমূলের জেলা সহ সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, জেলা তৃণমূল সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য, পৌরসভা প্রশাসকের স্বামী সৌমেন ভকত, মহিলা কংগ্রেসের নেত্রী টুকু বন্দ‍্যোপাধ‍্যায় প্রমুখ। 

অসিত মাল  বলেন, মোদি  মিথ‍্যা বলছেন। আজ যেভাবে দ্রব‍্যমূল‍্য বৃদ্ধি ঘটেছে, মানুষের কাছে অসহনীয় হয়ে উঠেছে।

তাই প্রতিবাদে পথে নামতে বাধ্য হয়েছে মানুষ। 

সৌমেন ভকত বলেন,  রাজপথে নেমে এই আন্দোলন  আজ তৃণমূলের নয়, মানুষের  আন্দোলন।  পেট্রোল ১১০  টাকা,হাজার টাকার কাছাকছি গ‍্যাস  সিলিণ্ডার, সর্ষের তেল দুশো। মানুষ খাবে কি? মানুষ বাঁচার লড়াই করছে