পুবের কলম প্রতিবদেক: খেলার ময়দান থেকে এবার রাজনীতির ময়দানে ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। আসন্ন লোকসভা নির্বাচনেই নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। একদা 'অধীর গড়' হিসেবে পরিচিতি বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার। রবিবার ব্রিগেডের মঞ্চে লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণাা করে তৃণমূল। এদিনের মঞ্চে বড় চমকের জল্পনা চলছিলই। আর সেই চমকই হল তৃণমূলে ইউসুফ পাঠানের যোগ। দলে যোগ দানের পরপরই তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।
বহরমপুর আসনে তৃণমূলের হয়ে লড়াই করবেন তারকা ক্রিকেটার। তাঁকে তৃণমূলের প্রার্থী করায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ইউসুফ পাঠান বলেন, "আমি প্রায় ১২ বছর ধরে দিদিকে চিনি। অভিষেকের সঙ্গে সদ্য আলাপ হয়েছে। আমাকে তৃণমূলের প্রার্থী করায় কৃতজ্ঞ।"আরও পড়ুন:
গুজরাটের বারোদা শহরে জন্মগ্রহণ করেন ইউসুফ পাঠান। ছোট থেকেই ক্রিকেট খেলতে ভালবাসতেন।
বারোদার বয়সভিত্তিক দলের নিয়মিত সদস্য ছিলেন। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেন তিনি। ওই সময় প্রথম টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পান। ভারত-পাকিস্তান ফাইনালে ভারতের হয়ে ময়দানে খেলতে নামেন তিনি। ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। প্রথম আইপিএল থেকেই রাজস্থান রয়্যালসের সদস্য ছিলেন। শেন ওয়ার্ন, কেকেআর দলের হয়ে আইপিএলও খেলেছেন।আরও পড়ুন:
আমি চিরকালের জন্য শ্রীমতী @MamataOfficial এর কৃতজ্ঞ, যিনি আমাকে TMC পরিবারে স্বাগত জানিয়েছেন এবং পার্লামেন্টে জনগণের কণ্ঠস্বর হওয়ার দায়িত্বে আমার প্রতি বিশ্বাস রেখেছেন।
জনগণের প্রতিনিধি হিসেবে, দরিদ্র ও বঞ্চিতদের উন্নতি সাধন আমাদের কর্তব্য, এবং আমি আশা করি সেটা অর্জন করতে… pic.twitter.com/8wEEN8BsR0
— Yusuf Pathan (@iamyusufpathan) March 10, 2024আরও পড়ুন:
আরও পড়ুন:
এদিন এক্স হ্যান্ডেলে পাঠান লেখেন, "আমি চিরকালের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। তিনি আমাকে তৃণমূল পরিবারে স্বাগত জানিয়েছেন এবং পার্লামেন্টে জনগণের কণ্ঠস্বর হওয়ার দায়িত্বে আমার প্রতি বিশ্বাস রেখেছেন। জনগণের প্রতিনিধি হিসেবে, দরিদ্র ও বঞ্চিতদের উন্নতি সাধন আমাদের কর্তব্য, এবং আমি আশা করি সেটা অর্জন করতে পারব।"
আরও পড়ুন:
এদিকে, এখনও কংগ্রেস প্রার্থী ঘোষণা করেনি। তবে মনে করা হচ্ছে, বহরমপুর আসনে কংগ্রেসের হয়েই লড়াই করবেন অধীর রঞ্জন চৌধুরী। জোড়া বিশ্বকাপ জয়ী ইউসুফ পাঠান অধীরের বিরুদ্ধে কতটা লড়াই করতে পারবেন, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।