দেবশ্রী মজুমদার, বোলপুর, শুধু ভালো ফল নয়, গোয়া ও ত্রিপুরা জয় এখন শুধুমাত্র নির্বাচনের অপেক্ষা। এমনটাই মত বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের।
আরও পড়ুন:
বুধবার বামফ্রন্ট কর্মীদের তৃণমূল কংগ্রেসে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন ত্রিপুরা ও গোয়া দুই রাজ্যেই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় লাভ করবে।
আরও পড়ুন:
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, “বিজেপি ভয় পাচ্ছে তাই ত্রিপুরায় বারবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে।
তৃণমূল এমন একটা দল যা সাধারন মানুষের সঙ্গে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, তা করেন। ভোটের আগে বলা হয়েছিল লক্ষীর ভান্ডার দেব, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দিয়ে দেখিয়ে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস বেইমানি জানেনা।”আরও পড়ুন:
তাই মানুষের আস্থা তৃণমূল কংগ্রেসে। সেটাই বিরোধীদের ভয়ের কারণ বলেই এদিন ইঙ্গিত দেন অনুব্রত মণ্ডল।
আরও পড়ুন:
এদিন তিনি বলেন যে, “এই রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে আমি বলেছিলাম ২২০ থেকে ২৩০ আসনে জিতবো। ২২০ হয়েছে, আর আপনারা জানেন চারশো থেকে ৯০০ ভোটের ব্যবধানে আমরা ১৩টা আসনে হেরেছি।
সেটা না হলে ২৩০ ছাড়িয়ে যেতাম।”আরও পড়ুন:
এদিন তিনি দাবী করেন, “ত্রিপুরা বিধানসভার ৫৯-৬০টি আসন রয়েছে। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ৪০-৪৫টি আসন পাবো। গোয়ায় চল্লিশটা আসন আসনছে, ওখানে ৩০টা আসন পাব তৃণমূল ।”
আরও পড়ুন:
অনুব্রত মণ্ডল আরও বলেন, “গোয়াতে কংগ্রেস ফ্যাক্টর, সেই কংগ্রেস আমাদের সঙ্গে হাত মিলিয়েছে। তবে ত্রিপুরায় কংগ্রেস সমর্থন করবে কিনা, সেটা কংগ্রেস বলতে পারবে। আমি ছোটখাটো মানুষ, গাঁয়ের মানুষ, চাষি ঘরের ছেলে – অত কি করে বলবো