পুবের কলম ওয়েবডেস্কঃ আজ বুধবার মহালয়াতে পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। তিনি যোগ দিতে চলেছেন তৃণমূলে। তার আগে বিজেপি তে থাকার "পাপস্খলন"করতে আদিগঙ্গার তীরে মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত করলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস।
আরও পড়ুন:
২০২৩ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান নিঃসন্দেহে জোড়াফুল শিবির কে উজ্জীবিত করবে। চলতি মাসের একদম প্রথমে কলকাতা এসে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেন আর এস এস ঘনিষ্ঠ বলে পরিচিত এই বিজেপি বিধায়ক।
আরও পড়ুন:
পদ্ম শিবিরের কাজকর্মে বিরক্ত ও বীতশ্রদ্ধ আশিস জানান প্রায়শ্চিত্ত করেই তিনি বিজেপি ছাড়তে চান। তবে সরাসরি প্রায়শ্চিত্ত না বলে একটু ঘুরিয়ে বলেন অপশক্তিকে দমনের জন্য ও ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক অরাজকতা কাটিয়ে শান্তির বার্তা দেওয়ার জন্যই তাঁর এই যজ্ঞ।
আরও পড়ুন:
২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপি বিরোধী ফ্রন্টের মুখ হয়ে উঠছেন তাতে কোন সন্দেহ নেই। উত্তর পূর্ব ভারতে নিজেদের শক্তি বাড়াচ্ছে তৃণমূল। এহেন পরিস্থিতিতে ত্রিপুরার একজন বিধায়কের তৃণমূলে যোগদান নিঃসন্দেহে রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।