১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিপুরা ছেড়ে ফের বাংলায় ফিরছেন ঋদ্ধিমান

পুবের কলম, ওয়েবডেস্ক: অবশেষে সমস্ত অভিমানের ইতি। বাংলায় ফিরতে চলেছেন ঘরের ছেলে ঋদ্ধিমান সাহা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে এবার বাংলা দলের হয়ে ফের একবার খেলতে চলেছেন ঋদ্ধিমান সাহা। বাংলা ছেড়ে অভিমান করে চলে গিয়েছিলেন ত্রিপুরায়। সেখানে মেন্টর কাম ক্রিকেটার হিসেবে ছিলেন। কিন্তু ত্রিপুরা এবার ঘরোয়া ক্রিকেটে তেমন বিশেষ কিছু করে উঠতে পারেনি। একটি ম্যাচ বাদ দিলে ঋদ্ধিরও ক্ষেত্রেও উল্লেখ করা তেমন পারফরম্যান্স ছিল না। আইপিএলেও তাঁর পারফরম্যান্স খুব একটা চোখে পড়েনি। কিন্তু তিনি ঋদ্ধিমান সাহা। তাঁর উপস্থিতিই বাংলা দলকে যে অনেকটা অনুপ্রেরণা জোগায়, তাতে কোনও সন্দেহ নেই। সিএবির এক কর্তার কথায় দু’টো বছর আগে বাংলা ছাড়েন শিলিগুড়ির পাপালি। কিন্তু বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এক পুরস্কার বিতরণী মঞ্চে অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন ঋদ্ধির বাংলা ছাড়ার কথা। তখনই মমতা ঋদ্ধিকে জানান, তিনি যেন বাংলাকে ভুলে না যান। ঋদ্ধি কথা দিয়েছিলেন সময়মতো তিনি বাংলায় আবার ফিরবেন। তাঁর পরিবারও চাইছিল ঋদ্ধিমান বাংলাতেই খেলুন।

সোমবার স্ত্রী রোমিকে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এক নিমন্ত্রণে যান ঋদ্ধিমান। সেখানেই সৌরভ তাঁকে বাংলায় ফেরার কথা বলায় ঋদ্ধি সেই প্রস্তাব গ্রহণ করে নেন। বাংলা ছেড়ে যখন চলে যান ঋদ্ধি, তখন সিএবি তাঁকে বার বার অনুরোধ করেছিল থেকে যেতে। কিন্তু এনওসি নিয়ে ঋদ্ধি ত্রিপুরা চলে যান। আর যাবার আগে সাংবাদিকদের বলে যান, ‘আমাকে আগেও অনুরোধ করা হয়েছিল। এখনও অনুরোধ করা হচ্ছে। কিন্তু সিদ্ধান্ত যা নেওয়ার, আমি নিয়ে ফেলেছি। তাই এনওসি নিয়েই ফেললাম।’ কিন্তু ফের ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণের পর ঋদ্ধিমান জানালেন, ‘সিএবির সঙ্গে আমার কোনও সমস্যা নেই। কোনও ইগোর লড়াইও নেই। হয়তো কোনও একজনের সঙ্গে একটু ইগোর লড়াই ছিল। সব মিটে গেছে।’

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ত্রিপুরা ছেড়ে ফের বাংলায় ফিরছেন ঋদ্ধিমান

আপডেট : ২৭ মে ২০২৪, সোমবার