পুবের কলম, ওয়েবডেস্কঃ পবিত্র রমযান মাসজুড়ে বিশ্বের ৯২টি দেশের ১০ লক্ষ মানুষের কাছে সাহায্য পাঠিয়েছে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)। সংস্থাটির প্রধান নির্বাহী সেরকান কায়লার বলেন, আফগানিস্তান থেকে আলবেনিয়া বাংলাদেশ থেকে ইথিওপিয়া,পাকিস্তান থেকে কলম্বিয়া, আজারবাইজান থেকে সোমালিয়া পর্যন্ত ৯২টি দেশের ১০ লক্ষেরও বেশি মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
কায়লার বলেন, আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি ফিলিস্তিনিদের কাছে। আবার ইউক্রেন থেকে পালিয়ে আসা লোকজনের কাছেও আমরা বিভিন্ন সাহায্য সামগ্রী পৌঁছে দিয়েছি।
প্রায় এক লক্ষ ইউক্রেনীয় উদ্বাস্তু এই খাদ্য প্যাকেজ থেকে উপকৃত হয়েছে। এছাড়া, আমরা বসনিয়া ও হার্জেগোভিনার ২০০টি পরিবারকে খাদ্য প্যাকেজ দিয়েছি।’আরও পড়ুন:
কায়লার বলেন, রমযানে প্রতিদিন ফিলিস্তিনের জেরুসালেম ও গাজার ৪০ হাজার মানুষকে গরম খাবার সরবরাহ করা হয়েছে। এছাড়া বিভিন্ন দেশে ইফতারের আয়োজন করা হয়েছে।
কোথাও কোথাও ঈদের জন্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।আরও পড়ুন:
টিকার প্রধান নির্বাহী বলেন,ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সাথে সম্পর্কোন্নয়নের অংশ হিসেবেই টিকার প্রকল্পগুলো পরিচালিত হয়। এসব প্রকল্প দেখাশোনার দায়িত্ব তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ নুরি এরসয়ের ওপর। তিনি এই প্রকল্প পাঁচটি মহাদেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।