পুবের কলম, ওয়েবডেস্কঃ দার্দানেলিস প্রণালিতে বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এর মধ্য দিয়ে তুরস্কের এশিয়া প্রান্ত থেকে ইউরোপে যেতে সময় লাগবে মাত্র ছয় মিনিট।
আরও পড়ুন:
১৯১৫ চানাক্কালে সেতুটি পুনর্নির্মাণে ২ হাজার ৮০০ কোটি ডলার ব্যয় হয়েছে। তুরস্ক ও দক্ষিণ কোরিয়া সেতুটি নির্মাণ করে, যেটির টাওয়ারগুলোর মধ্যকার দূরত্ব ২.০২৩ কিলোমিটার।
তুরস্কের পতাকার সঙ্গে মিল রেখে একে লাল ও সাদা রঙে রাঙানো হয়েছে।আরও পড়ুন:
এর আগে বিশ্বের দীর্ঘতম ছিল জাপানের আকাশি কাইকিয়ো সেতু। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে দুই দশকের শাসনামলে অনেক অবকাঠামোগত মহাপ্রকল্পের উদ্বোধন করেছেন এরদোগান। এর মধ্যে বসফরাস প্রণালিতে তৃতীয় সেতুও রয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট ইস্তাম্বুলে একটি খাল বানানোর পরিকল্পনা করছেন, যেটি বসফরাসের বিকল্প হিসেবে ব্যবহার হবে।আরও পড়ুন:
শুক্রবার দীর্ঘতম ঝুলন্ত সেতু উদ্বোধন করেন এরদোগান। এই দিনই ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়কার গ্যালিপোলি অভিযানে ব্রিটেন ও ফ্রান্সের সেনাদের বিরুদ্ধে উসমানীয় নৌবাহিনীর বিজয়ের ১০৭তম বার্ষিকী। উদ্বোধনী বক্তব্যে সে প্রসঙ্গ টেনে এরদোগান বলেন, এ সেতু দার্দানেলিসদের শহিদদের স্মৃতি স্মরণীয় করে রাখবে। এর আগের দিন উসমানীয় নৌ অভিযানে নিহত সেনাদের প্রশংসা করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, গ্যালোপোলি যুদ্ধ জাতির সাহসিকতার সাক্ষ্য বহন করে।
আরও পড়ুন: