০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা সমুদ্র সৈকতে দেখা মিলল দু মাথার কচ্ছপের

পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা সমুদ্র সৈকতে সন্ধান মিলল দু মাথা কচ্ছপের। আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে সাউথ ক্যারোলিনা সমুদ্র সৈকতে কচ্ছপের যে গর্তগুলি আছে তাতেই রুটিন পর্যবেক্ষন চালাচ্ছিলেন ইনভেন্টরি কর্মীরা।এই সময়ে তারা একটি গর্তে দেখতে পান দুমাথা ওলা কচ্ছপ।জানা যাচ্ছে এটি সামুদ্রিক কচ্ছপ। ওই কচ্ছপগুলির তত্বাবধানের দায়িত্বে থাকা কর্মীরা আরও দাবি করেছেন ডিম ফুটে বের হওয়া এই কচ্ছপটির মাথা দুটি হওয়ার জন্য তার হাঁটতে কষ্ট হচ্ছে।
জানা যায়, ওই কচ্ছপটির দুটি ছবি শেয়ার করেছে সাউথ ক্যারোলাইনা স্টেট পার্কস। তারা জানায়, এডিস্টো বিচ স্টেট পার্কে ওই কচ্ছপটির দেখা মিলেছে। পার্কের সি টার্টল পেট্রোল টিম নেস্ট ইনভেন্টরিতে রুটিন পরিদর্শনের সময় ওই কচ্ছপটি দেখতে পান সেখানকার কর্মীরা।
সাউথ ক্যারোলিনা স্টেট পার্কস এক পোস্টে জানায়, ডিম ফুটে বাচ্ছা বের হওয়ার পর আমরা কচ্ছপের বাসা খুঁড়ে দেখি কতগুলো বাচ্চা জন্ম নিয়েছে। এসময় আমরা ডিম ফুটে বের হওয়া বাচ্চা এবং অন্যান্য অফুটন্ত ডিমের হিসাব করেছি।

সর্বধিক পাঠিত

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল উত্তেজনা: এক নজরে আজ সারাদিন যা হল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা সমুদ্র সৈকতে দেখা মিলল দু মাথার কচ্ছপের

আপডেট : ৩০ জুলাই ২০২১, শুক্রবার