কৌশিক সালুই বীরভূমঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্কুলছাত্র দুই বন্ধুর। । ঘটনায় জখম তাদের আরও এক বন্ধু।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বীরভূমের লোকপুর থানার বারাবনি জঙ্গলে।
জখম স্কুলছাত্র দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া।আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ২ স্কুলছাত্র হলো মনোজিৎ গোপ, জয়দেব ঘোষ এবং গুরুতর জখম পড়ুয়ার নাম আয়ুষ বাগ। এরা তিনজন নাকরা কোন্দা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
প্রথম দুজনের বাড়ি খয়রাশোল এবং তৃতীয় জনের বাড়ি পার্শ্ববর্তী সারসা গ্রামে। এদিন সকালে তিন বন্ধু মিলে মনোজিৎ এর কোনো নিকট আত্মীয়ের মোটর বাইক নিয়ে লোকপুর থেকে ফিরছিল। বারাবনি জঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। তিন জনকে আশঙ্কা জনক অবস্থায় নাকরাকোন্দা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে ওই দুই জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আয়ুষ সংকট জনক অবস্থায় দুর্গাপুরের বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। দুই পড়ুয়ার দেহ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।