কৌশিক সালুই,বীরভূম: বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার প্রতিটি গৃহবধূকে আর্থিক সহায়তা করা হবে এবং তৃতীয়বারের জন্য বাংলার দায়িত্বভার নেওয়ার পর তা পালনও করলেন। উৎসবের মরসুমের আগেই বীরভূম জেলার লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদনকারী মহিলারা টাকা পেতে শুরু করলেন।
আরও পড়ুন:
সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার প্রতিটি বাড়ির মহিলাদেরকে আর্থিক ভাবে সাহায্য করা হবে সাধারণ মহিলাদের মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের ১০০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। সেই ঘটনা ইতিমধ্যেই বাস্তব রূপ পেয়েছে। ইতিমধ্যেই বীরভূমের সিউড়ি ২ ব্লকের মালিহা গ্রামের, সিউড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ছাপতলা সহ জেলার বিভিন্ন প্রান্তের মহিলারা "লক্ষী ভান্ডার" প্রকল্পের টাকা পেতে শুরু করেছেন।
আবেদনকারীদের একাউন্টে ৫০০ থেকে ১০০০টাকা পর্যন্ত ঢুকতে শুরু করেছে। বীরভূম জেলায় ৭ লক্ষ্য ৯৩ হাজার ১৮৩ জন মহিলা দ্বিতীয় পর্যায়ের দুয়ারের সরকার কর্মসূচিতে লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। ছাপতলার বাসিন্দা জ্যোৎস্না বিবি, মালিহা গ্রামের বাসিন্দা মৌসুমী মন্ডলরা বলেন," মোবাইলে ইতিমধ্যেই আমরা ম্যাসেজ পেয়েছি। ব্যাংকে গিয়ে আমরা পাস বই আপটুডেট করে নিয়ে এসেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ তিনি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেটা পালন করলেন"।