পুবের কলম,ওয়েবডেস্ক: অভিন্ন দেওয়ানি বিধি (UCC) পাস হয়ে গিয়েছে উত্তরাখন্ড বিধানসভায়। অহেতুক, এই বিল পাশ নিয়ে হৈচৈ করা হচ্ছে। অভিন্ন দেওয়ানি বিধি দেশের বৈচিত্রের বিরোধী, অবাস্তব এবং অন্যায্য। এর সমালোচনা করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড (AIMPLB) । এআইএমপিএলবি-এর মুখপাত্র (spokesperson)
আরও পড়ুন:
ডক্টর সৈয়দ কাসিম রসুল ইলিয়াস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রাজনৈতিক লাভের জন্য তাড়াহুড়ো করে বিলটি পাস করা হয়েছে। এই বিলের কোনো মেরিটই নেই।
অভিন্ন দেওয়ানি বিধি দেশের মৌলিক অধিকারের ভিত্তিমুলে আঘাত হানবে।ড. ইলিয়াস বলেন, অভিন্ন দেওয়ানি বিধি ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার সাংবিধানিক অধিকারের সম্পূর্ণ বিরুদ্ধে। তিনি বলেন, একে ব্যক্তির অধিকারের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হচ্ছে। অভিন্ন দেওয়ানি বিধি চাপিয়ে দিয়ে ইসলামি পারিবারিক নীতিকে অসম্মান করা হচ্ছে। বিস্ময়ের কথা হল, লিভ-ইন সম্পর্ককে আইনি বৈধতা দেওয়ার একটা চেষ্টা হয়েছে এই বিধিতে। ভারতের মত দেশে এই ধরণের সম্পর্ক নিঃসন্দেহে সমস্ত ধর্মের নৈতিক মূল্যবোধের ওপর আঘাত হানবে।
আরও পড়ুন:
দ্বিতীয় বিয়ে নিষিদ্ধ করা প্রসঙ্গে ইলিয়াস বলেন, এটি নিছক প্রচার ছাড়া আর কিছু নয়। অযথা দ্বিতীয় বিয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর ফলে মেয়েদের মঙ্গল হবে একথা ভাবলে ভুল হবে। এর ফলে সামাজিক সমস্যা বাড়বে বই কমবে না। মেয়েদের জীবনেও এর নেতিবাচক প্রভাবে পড়তে পারে। তিনি দেখিছেন, যে বিধি বানানো হয়েছে তা বহুক্ষেত্রে বর্তমান দেশের যে আইন রয়েছে তার বিরুদ্ধে যাচ্ছে।
এই বিধির ভিতরেই একটা বৈপরীত্ব রয়েছে। যা বিচার ব্যবস্থার ক্ষেত্রে নতুন করে জটিলতা সৃষ্টি করতে পারে।আরও পড়ুন:
এভাবে কি যুক্তরাষ্ট্রীয় আইনকে খারিজ করে কোনো রাজ্য আলাদা আইন বানাতে পারে? এই অধিকার কি তাদের আছে? তাহলে রাষ্ট্রীয় আইন কি রাজ্যের আইনের থেকে দুর্বল? প্রশ্ন তুলেছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের মুখপাত্র । তিনি বলেন, মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের দায়বদ্ধতা সমস্ত নাগরিকের কাছে। আইন প্রণেতাদের কাছে তার আবেদন, তারা যেন অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার কথা ভাবার সময় ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকারের কথা মাথায় রাখেন।
আরও পড়ুন:
https://twitter.com/MuslimSpaces/status/1755260336066982167?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1755260336066982167%7Ctwgr%5Efd78a6ac6004682b433318d41aae78e984711d68%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.siasat.com%2Fucc-unnecessary-unfair-and-impractical-aimplb-spokesperson-2973665%2F