পুবের কলম ওয়েবডেস্কঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত চিনা দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন প্রবাসী উইঘুর মুসলিমরা। চিনা শহর উরুমকিতে চালানো ভয়াবহ গণহত্যার ১৩তম বার্ষিকী উপলক্ষ্যে এই বিক্ষোভ আয়োজন করেছেন তারা।
আরও পড়ুন:
এর আগে, বুধবার আরও একটি বিক্ষোভে অংশ নেয় উইঘুর প্রবাসীরা। সেখানে ১২ থেকে ১৫ জন অংশ নিয়েছিলেন।
তারা প্রত্যেকেই উরুমকিত চালানো গণহত্যার নিন্দা জানান।আরও পড়ুন:
ভিয়েনার উইঘুর কমিউনিটি প্রেসিডেন্ট মেভলান দিলশান্ত বলেন, আজ থেকে ১৩ বছর আগে ৫ জুলাই উরুমকি গণহত্যা সংগঠিত হয়। ২০০৯ সালের ৫ জুলাই শিনজিয়াংয়ের রাজধানী উরুমকিতে ভয়াবহ দাঙ্গা বেধে যায়। দুই উইঘুর মুসলিমকে হত্যার দায়ে চিনা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে উইঘুররা।
সেই বিক্ষোভে দমাতে উইঘুরদের গণহারে হত্যা করা হয়।আরও পড়ুন:
চিনা সেনাবাহিনীর চালানো সেই নৃশংস হত্যাকাণ্ড আজও সর্বত্র নিন্দার বিষয়। চিনের সরকারি সেনার হাতে সেদিন শত শত উইঘুর বিক্ষোভকারীর মৃতু্য হয়েছিল। আহত হয় কয়েক হাজার মানুষ।
আরও পড়ুন: