পুবের কলম ওয়েবডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি আর ন্যাটোতে যোগদানের ব্যাপারে জোর দিতে চান না। তাঁর এই মন্তব্য রাশিয়ার কাছে নতিস্বীকার বলে মনে করা হচ্ছে। অনেকে বলছেন, রাশিয়াকে সন্তুষ্ট করার প্রয়াস করছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, বিচ্ছিন্ন হয়ে যাওয়া রুশপন্থী দুটি এলাকার ব্যাপারে মস্কোর সাথে আলোচনা করতে প্রস্তুত তিনি।
ইউক্রেনে হামলার ব্যাপারে রাশিয়া যেসব যুক্তি দিয়েছিল, সেগুলোর মধ্যে ছিল ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়া, রুশপন্থী ওই দুটি অঞ্চলকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেওয়া। তবে কী প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার সেই শর্ত মেনে নিলেন? তিনি বলেন, ’ন্যাটো যেহেতু রাশিয়ার বিরুদ্ধে যেতে চায় না, সে কারণে আমি আর তাতে যোগ দেওয়ার ব্যাপারে জোর করছি না।’ আরও বলেন, ’ন্যাটো বিতর্কিত ব্যাপারে ভয় পায়, রাশিয়ার সাথে সংঘাতে যেতে ভয় পায়।’ ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, দোনবাস অঞ্চলকে রাশিয়া ছাড়া আর কেউ স্বীকৃতি দেয়নি। তবে তাঁরা এ বিষয়ে আলোচনা করতে পারেন। এই অঞ্চল দুটি কীভাবে থাকবে, সে বিষয়ে সমঝোতার উপায় খুঁজতে পারেন। উল্লেখ্য, ইউক্রেনে দুই সপ্তাহ ধরে চলছে রাশিয়ার আগ্রাসন। এতদিন রুশ বাহিনীকে প্রতিরোধ করার ঘোষণা এবং বিভিন্ন প্রকার হুঁশিয়ারি উচ্চারণ করলেও এবার সুর কিছুটা নরম করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি। পুতিনের দেশের সঙ্গে আপোসের ইঙ্গিত দিয়েছেন তিনি।পুতিনের চাপে নরম জেলেনস্কি ৩ শর্ত মানতে রাজি?
ইমামা খাতুন
প্রকাশিত:
৯ মার্চ ২০২২, ১৩:৫৯
আরও খবর
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার
দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আমেরিকার ট্যারিফে ক্ষুব্ধ রাশিয়া, ভারতীয় রপ্তানির জন্য মস্কোর বাজার খোলার আশ্বাস
ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া
ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
Trump-Putin Alaska Summit: ইউক্রেন নিয়ে পুতিন- ট্রাম্প বৈঠক
Trump-Putin Alaska Summit: ইউক্রেন নিয়ে পুতিন- ট্রাম্প বৈঠক
Breaking: ট্রাম্পের নতুন টার্গেট: রাশিয়ার তেল কেনায় ভারতের শুল্ক বাড়লো ৫০%
Breaking: ট্রাম্পের নতুন টার্গেট: রাশিয়ার তেল কেনায় ভারতের শুল্ক বাড়লো ৫০%
ইন্তেকাল করলেন ক্বারী মুহাম্মদ নজরুল ইসলাম (ইন্না লিল্লাহি)
ইন্তেকাল করলেন ক্বারী মুহাম্মদ নজরুল ইসলাম (ইন্না লিল্লাহি)
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ