পুবের কলম প্রতিবেদক ;  তিন বছরের স্নাতক ও চার বছরের স্নাতকে ভর্তি হবে দুই পদ্ধতিতে। কলেজগুলিকে এমনই নির্দেশিকা দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে স্নাতক স্তরে চার এবং তিন বছরের পাঠক্রমে আলাদা করে পড়ুয়া ভর্তি নেওয়ার দিকে এগোচ্ছেন কর্তৃপক্ষ।
Advertisement
গত বছর পর্যন্ত অনার্স এবং জেনারেলে ভর্তি আলাদা করে নেওয়া হত। কিন্তু এ বার প্রশ্ন উঠেছিল, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী সকলকে চার বছরের পাঠক্রমে ভর্তি নেওয়া হলে তো পড়ুয়ারা সুবিচার পাবেন না। এর পরেই দু’রকম প্রক্রিয়ায় ভর্তির ব্যবস্থা রাখা হবে বলে স্থির করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।