আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে অনভিপ্রেত শব্দ ব্যবহার করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সে জন্য ইতিমধ্যেই খাড়গের সমালোচনা করেছে বিজেপি। এবার নিন্দা করলেন প্রতিরক্ষা মন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা রাজনাথ সিং। রাজনাথের মতে, অনভিপ্রেত শব্দ ব্যবহার মোটেও সুস্থ রাজনীতি নয়।
আরও পড়ুন:
বুধবার গুজরাটের আহমেদাবাদে এক সাংবাদিক সম্মেলনে রাজনাথ সিং বলেছেন, কংগ্রেস অনভিপ্রেত শব্দ ব্যবহার করছে।
এই ধরনের শব্দ ব্যবহার সুস্থ রাজনীতির লক্ষণ নয়। কংগ্রেস প্রধান খাড়গে প্রধানমন্ত্রীর উদ্দেশে যে শব্দগুলি ব্যবহার করেছেন তা কেবল তাঁর মানসিকতাই নয়, সমগ্র কংগ্রেসের মানসিকতার ফলাফল।আরও পড়ুন:
উল্লেখ্য রাত পোহালেই গুজরাতে প্রথম দফার নির্বাচন। তার বিজেপি , কংগ্রেস, আপ মূলত ত্রিমুখী লড়াই। তার আগেই চড়ছে পারদ। ১৮২ টি আসনের মধ্যে ৮৯টি আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে।
আরও পড়ুন: