পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন সেনায় কর্মরত সদস্যদের আত্মহত্যার সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সোমবার আলাস্কার ইয়েলসন বিমান ঘাঁটি পরিদর্শনের সময় এনিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের হিসেব অনুযায়ী– ২০২০ সালে সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় ৩৮৫ জন সেনা সদস্য আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন:
২০১৮ সালে এই সংখ্যা ছিল ৩২৬ জন।
গত ৩০ ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত আলাস্কায় আত্মহত্যা করেছেন ৬ জন। সোমবার আলাস্কা সফরে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন– ‘কেবল এখানে নয় বরং পুরো বাহিনীতে আত্মহত্যার হারে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’ বলেন– ‘আত্মহত্যায় একটা প্রাণ হারানো অনেক ক্ষতির। এই সমস্যা মোকাবিলায় আমরা কঠোর পরিশ্রম করছি– আরও অনেক কিছুই করতে হবে।’আরও পড়ুন:
মার্কিন প্রতিরক্ষা দফতরের তথ্য অনুযায়ী– সেনা সদস্যদের আত্মহত্যার নেপথ্যে চাপের অনেকগুলো বিষয় কাজ করে থাকে। আলাস্কাসহ বিভিন্ন দেশে মোতায়েন মার্কিন সেনারা কঠিন আবহাওয়া– ভূতাত্ত্বিক অবস্থান এবং সামাজিক বিচ্ছিন্নতার মধ্যে থাকেন। এছাড়া প্রতিনিয়ত প্রশিক্ষণ এবং স্থান পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় তাদের। এছাড়া যেসব সেনা সদস্য সাধারণ মানুষের বসবাসের এলাকায় থাকেন তাদেরও জীবন যাত্রায় ব্যয় অনেক বেশি। এসব বিবেচনায় সেনার জন্য সুযোগ সুবিধা তৈরির কথা ভাবতে শুরু করেছে প্রতিরক্ষামন্ত্রক।