আলাস্কা: ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের আলাস্কার আইলসন বিমান ঘাঁটিতে একটি এফ-৩৫ যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে। তবে প্রাণে বেঁচে গেছেন পাইলট। দুর্ঘটনার সময় বিমান বাহিনীর পাইলট নিরাপদে বের হতে পেরেছেন। মার্কিন সংবাদমাদধ্যম বলেছে, মঙ্গলবার বিকালের দিকে আলাস্কার আইলসন বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ মহড়ার সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।
ফাইটার উইংয়ের কমান্ডার কর্নেল পল টাউনসেন্ড বলেন, ‘পাইলট ‘ইনফ্লাইট ত্রুটির’ সম্মুখীন হলেও বেরিয়ে যেতে সক্ষম হন। অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।’ এ দিকে আইলসন বিমান ঘাঁটি এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় এফ-৩৫ লাইটনিং ২ বিমানটির ‘উল্লেখযোগ্য ক্ষতি’ হয়েছে। পাইলটকে নিরাপদে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে।আরও পড়ুন:
প্রসঙ্গত, এর আগে গত মে মাসে টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমান ঘাঁটিতে যাওয়ার পথে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সে ঘটনায় পাইলট গুরুতর আহত হন। গত অক্টোবরে একজন পাইলট উড়ন্ত অবস্থায় এফ-৩৫ থেকে প্রয়োজন ছাড়াই বেরিয়ে এসেছিলেন। বিমানটি দক্ষিণ ক্যারোলিনার একটি প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হওয়ার আগে ১১ মিনিট স্বয়ংক্রিয়ভাবে উড়েছিল। জানা গিয়েছে, এফ-৩৫ যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমান। এটি মার্কিন সামরিক বহরের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। সুপার পাওয়ার বলে দাবি করা দেশটির যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ায় মার্কিন সামরিক শক্তি নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: