পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পোলেসি আগামী সপ্তাহে যেতে পারেন তাইওয়ান সফরে। এই খবর সামনে আসার পরেই চিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে কড়া বার্তা। চিনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে পোলেসি যদি তাইওয়ান সফরে যান তার ফল কিন্তু মোটেও ভালো হবেনা।
আরও পড়ুন:
ওয়াশিংটন এবং বেজিংয়ের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে এমনটাও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে চিন। আর চিনের এমন দৃষ্টিভঙ্গির কারণেই বেজিং ও মস্কোর মধ্যে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে। অন্যদিকে তাইওয়ানকে সামরিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন:
তবে স্পিকার পোলেসি তাইওয়ান সফরে যাবেন কি না সে ব্যাপারে স্পষ্ট করে জানানো হয়নি।
কিন্তু জাপান ও তাইওয়ানের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, তার এই সপ্তাহের শেষে টোকিও সফরের পর পোলেসি যেতে পারেন তাইওয়ান সফরে।আরও পড়ুন:
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান সাংবাদিকদের জানিয়েছেন ওয়াশিংটনের উচিত এ সফর বাতিল করা।।
আরও পড়ুন:
গত বছরের নভেম্বরে তাইওয়ানে ১৫৯টি চিনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করে। তাইওয়ানের আকাশ সীমা প্রায়ই লঙ্ঘন করে বেজিং। এ নিয়ে দেশদুটির মধ্যে সম্প্রতি উত্তেজনা বেড়েছে।
আরও পড়ুন: