উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : সুন্দরবন কৃষি প্রধান এলাকা।আর এই সুন্দরবনে গড়ে উঠছে বায়ো ভিলেজ,তৈরি হচ্ছে জৈব সার ভার্মিকম্পোস্ট।সুন্দরবনের রায়দীঘি বিধানসভার পূর্ব ও পশ্চিম জটার বায়ো ভিলেজে কৃষকদের ভার্মিকম্পোস্ট পিট সাপোর্ট দেওয়া হচ্ছে স্থানীয় একটি সংস্থার উদ্যোগে।
আরও পড়ুন:
জমির স্বাস্থ্যকে অক্ষুন্ন রেখে বিষমুক্ত খাদ্য উৎপাদন করার লক্ষ্য এই প্রকল্পে হাত দিয়েছে স্থানীয় একটি সংস্থা।
সেজন্য কৃষকদের প্রশিক্ষণ ও দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের পর তৈরি করা হয়েছে প্রায় ৭৫০ টি ভার্মিকম্পোস্ট পিট। এই ভার্মিকম্পোস্ট পিটগুলি হলো, একটি জায়গাকে দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়,সেখানে পচনশীল বর্জ্য ফেলে এই পিট তৈরি করা হচ্ছে।আরও পড়ুন:
কৃষকরা তাঁর জন্য নিজেদের জায়গাকে ব্যবহার করছে।
এর থেকে সার তৈরি করতে সময় লাগছে পাঁচ থেকে ছয় মাস।এরপর সেই সার নিজেদের জমিতেই ব্যবহার করছে কৃষকরা। বায়ো ভিলেজের মধ্যে এই কাজ করা হচ্ছে।কৃষকদের মধ্যে কেউ কেউ খুলিতে কেঁচো সার চাষ করছে। এগুলি কৃষকরা ব্যবহার করে বিষমুক্ত খাদ্য উৎপাদন করছেন। সব কিছু ঠিক থাকলে আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এই পিট থেকে উৎপাদিত সার বাইরে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় উদ্যোক্তারা।আরও পড়ুন:
এই বায়ো ভিলেজ ভবিষ্যতে মডেল গ্রাম হিসাবে গড়ে উঠবে এ নিয়ে আশাবাদী উদ্যোক্তারা।স্থানীয় আয়োজক সংস্থার সদস্য সৌরভ কয়াল বলেন, তাঁদের ইচ্ছা বিষমুক্ত খাদ্য উৎপাদন করা।আর সেই লক্ষ্যেই তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন:
আর সুন্দরবনের কৃষকরা এই জৈব চাষের দিকে বেশি নজর দেওয়ায় আগামী দিনে রাসায়নিক মুক্ত জৈব চাষের ফসল খেতে পারবো আমরা।আগামী দিনে জৈব গ্রাম হবার লক্ষে এই ভাবে এগোতে চায় স্থানীয় এই জৈব চাষে চাষিদের এগিয়ে নিয়ে যাওয়া সংস্থা।