পুবের কলম, ওয়েবডেস্কঃ ঘরের মাঠে শততম ওয়ানডে খেলে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার আগে মাত্র ৫ জন ভারতীয় ক্রিকেটারই ঘরের মাঠে ১০০ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।
আরও পড়ুন:
শচীন তেন্ডুলকর, এমএস ধোনি, মুহাম্মদ আজহারউদ্দিন, যুবরাজ সিং এবং রাহুল দ্রাবিড়। আহমদাবাদে ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে বুধবার নিজের শততম ওয়ানডেতে অবতীর্ণ হলেন বিরাট কোহলি।
গত ম্যাচে খুব বেশি রান করতে না পারলেও ভেঙে দিয়ে ছিলেন শচীন তেন্ডুলকরের রেকর্ড। হোম ওয়ানডে ম্যাচে দ্রুততম ৫০০০ রান করার ক্ষেত্রে বিরাট পেরিয়ে গিয়েছিলেন মাস্টার ব্লাস্টারের মাইলস্টোন।আরও পড়ুন:
বুধবার কিন্তু নিজের শততম ওয়ানডেতে খুব একটা বেশি রান করতে পারলেন না বিরাট কোহলি। শুরুটা ভালো করেও তিনটে বাউন্ডারি মারলেন।
কিন্তু ফিরে গেলেন মাত্র ১৮ রানেই। দীর্ঘ দুটো বছরেরও বেশি সময় বিরাটের ব্যাটে নেই কোনও সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি ওয়ানডেতে দুর্দান্ত অর্ধশতক করলেও ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এখনও ব্যর্থই বলা চলে বিরাটকে।আরও পড়ুন:
ঘরের মাটিতে নিজের শততম ওয়ানডেতেও সেঞ্চুরি তো দূরের কথা, হাফ সেঞ্চুরি থেকেও দূরে থাকতে হল বিরাট কোহলিকে।
এদিন সেঞ্চুরি করতে পারলে বিরাট ছুঁয়ে ফেলতে পারতেন শচীন তেন্ডুলকরের ঘরের মাটিতে করা সবথেকে বেশি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড।প্রসঙ্গত ঘরের মাটিতে শচীনের ওয়ানডে সেঞ্চুরি রয়েছে ২০টি। বিরাটের সেখানে ১৯টি।
আরও পড়ুন:
বুধবার সেঞ্চুরি পেলে বিরাট শচীনকে ছুঁয়ে ফেলতে পারতেন। কিন্তু তা হল না। এই রেকর্ডের জন্য বিরাট কোহলিকে তাকিয়ে থাকতে হবে পরের ম্যাচের জন্য।