দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন: বিনয় ভবনে ভূতুড়ে নম্বরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল বিশ্বভারতী কর্তৃপক্ষ এমএড (M.Ed) কোর্সের প্রবেশিকা পরীক্ষায় ভূতুড়ে নম্বরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। বুধবার রাতেই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তদন্ত কমিটির কথা ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:
এই তদন্ত কমিটি, খতিয়ে দেখবে কি করে এমন ঘটনা ঘটল এবং তদন্তের পর তার রিপোর্ট দেবে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন:
তবে এই তদন্ত কমিটিতে কারা আছেন বা কত দিনের মধ্যে এই তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দেবে এসব নিয়ে ওই বিজ্ঞপ্তিতে কিছু বলা নেই।
আরও পড়ুন:
উল্লেখ্য , গত সোমবার সন্ধ্যেবেলায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে বিশ্বভারতীর বিনয় ভবনে এমএড (M.Ed) প্রবেশিকা পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। আর সেখানেই ব্যাপক ভুলে ভরা নম্বর পাওয়া যায়। আর বিতর্কের ঝড় ওঠে সেখানেই। প্রকাশিত মেধা তালিকায় দেখা যায় ভর্তির পরীক্ষা দেওয়া পড়ুয়াদের মধ্যে কেউ কেউ একশোর মধ্যে পেয়েছেন ২০০, কেউবা ১৯৮, কেউ ১৫১ পেয়েছেন। স্বাভাবিকভাবেই এই নম্বর দেখে বিভ্রান্ত হয়ে পরে পড়ুয়ারাও।