পুবের কলম,ওয়েবডেস্ক:Http Error 404  not found!  বা Error 404 কী? যারা প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করেন তারা একবার না একবার হলেও এই সংকেতের সম্মুখীন হয়েছেন। অনেকের মনে প্রশ্ন আসতেই পারে এর মানে কী?  Error 404-এর অনেক কারণ থাকতে পারে।
উদাহরণস্বরূপ, যে বিষয়টি আপনি খুঁজে বের করার চেষ্টা করেছেন সেটি হয়তো নেই। অথবা আপনার দেওয়া URL বা ওয়েবসাইটের ঠিকানাটিতে কোনও ভুল আছে, বা URLটি তৈরি করতে ভুল হয়েছে৷

অনেকেই ভাবতে পারেন এর জন্য কেন ৪০৪ সংখ্যাটি ব্যবহার করা হয়। ত্রুটি বোঝাতে অন্য সংখ্যাও তো ব্যবহার করা যেন, কেন ৪০৪?

জানা গেছে, WWW এর প্রথম ডাটাবেজ বসানো হয় সুইজারল্যান্ডের একটি অফিসের চারতালার ৪০৪ নাম্বার রুমে। সেখানে ফাইল আদান প্রদান করার সময় ভুল থাকলে “৪০৪:পাওয়া যায়নি” মেসেজ লেখা হত। সেখান থেকে আসা শব্দটি দ্বারা এখন সার্ভারে পেজ পাওয়ানা গেলে ৪০৪ এরর দেখানো হয়।