পুবের কলম, ওয়েবডেস্কঃ ‘মোদিজি, যোগীজি আপনারা কোথায়? যে আছেন আমাদের বাঁচান। আপনারা বিমান পাঠান। ভারতীয় সেনা পাঠান। আমরা যেখানে আছি, সেটা নিরাপদ নয়। কাল রাতেও কিছু মানুষ আসে এখানে ভাঙচুর চালায়। তারা কে ছিল আমরা জানি না। একটি ভিডিওতে ইউক্রেনে আটকে পড়া এক ভারতীয় ছাত্রীকে কাঁদতে কাঁদতে এই কথা বলতে শোনা যায়।




























