১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যপালকে নাম না করে ‘দাদু’ বলে কটাক্ষ ফিরহাদের

পুবের কলম প্রতিবেদক, হাওড়া: রাজ্যপালকে নাম না করে ‘দাদু’ বলে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। রবিবার উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের বুথ-ভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলনে এসে নাম না নিয়ে রাজ্যপালকে ‘দাদু’ বলে কটাক্ষ করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং পরিবহণ মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। হাওড়া পুরসভার ভোট প্রসঙ্গে এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘ওই দাদুটা রয়েছেন। উনি আটকে রেখেছেন। রাজভবনে আমিও ২-৩ বার গেছি। এখন উনি বলছেন ‘তুম আও’। এবার আমি যাব। নেত্রীকে জিজ্ঞেস করে যাব। হবে, কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। কিন্তু আটকে রেখেছিলেন দাদু। কলকাতার সাথে একসঙ্গেই হাওড়া পুরসভার ভোট হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দাদু আটকে রেখে দিয়েছেন।’ পাশাপাশি ফিরহাদ হাকিম বলেন, ‘২৪-এও খেলা হবে। এই যে ১৮টি সিট ওরা (বিজেপি) পেয়েছে, একটা সিটও বাংলা থেকে ওরা আর পাবে না। আমরা এগিয়ে যাব। যেখানে যেখানে সম্ভাবনা আছে— মানুষ কী চাইছে, মানুষ কাকে চাইছে, মানুষ কী চায় একটা রিপোর্ট তৈরি করে আমরা সেগুলো নেত্রীকে দেব। এবং সেই অনুযায়ী আমাদের চব্বিশের লড়াই এখনই শুরু করতে হবে। তার কারণ কর্পোরেশনের যা কাজ হয়েছে এমনিই তৃণমূল জিতে যাবে।’

ফিরহাদ হাকিম আরও বলেন, ‘আমাদের মূল লড়াই আগামী চব্বিশের লড়াই। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন দিল্লি চলো। বাংলা থেকে আমরা দিল্লি যেতে পারিনি। আমরা এবার সুযোগ পেয়েছি। আমরা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব দিল্লি চলো, দিল্লি চলো,  দিল্লি চলো।’

আরও পড়ুন: রাজ্যপালকে খুনের হুমকি মেইল, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

এদিনের কর্মিসভায় সমবায় মন্ত্রী অরূপ রায় বুথে বুথে কর্মীদের ভূমিকা, কর্মীদের অবদান, কর্মীদের নিষ্ঠার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। বুথভিত্তিক এই কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরি, হাওড়ার পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, উত্তর হাওড়া তৃণমূল সভাপতি অরিজিৎ বটব্যাল প্রমুখ।

আরও পড়ুন: বানতলায় ফিরহাদ, নিহত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্যের ঘোষণা

আরও পড়ুন: আরবিআই-এর গভর্নরের মুকুটে নয়া পালক! পেলেন আন্তর্জাতিক সম্মান  

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলাদেশে ইতিহাসের প্রথম ‘জেন-জি প্রভাবিত’ নির্বাচন! তরুণ ভোটেই নির্ধারিত হতে পারে ক্ষমতার সমীকরণ: রয়টার্স

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যপালকে নাম না করে ‘দাদু’ বলে কটাক্ষ ফিরহাদের

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, রবিবার