আরও পড়ুন:
নির্দেশিকায় বলা হয়েছে, আমিরশাহির সরকারি কর্মচারীরা এবার থেকে সপ্তাহে সাড়ে চার দিন কাজ করবেন। ছুটি পাবেন শনি ও রবিবার।
আমিরশাহি-ই প্রথম আরব রাষ্ট্র যারা সরকারিভাবে শুক্রবারের বদলে রবিবার ছুটি ঘোষণা করল। এতদিন শুক্র ও শনিবার ছুটি পেতেন সরকারি কর্মচারীরা।সেই দেশে শুক্রবার সোয়া একটায় নামাজ পড়া হয় কর্মীরা তার আগে সাড়ে বারোটায় ছুটি পাবেন।বাকি দিন গুলিতে সরকারি প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত হবে কাজ।২০২২ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন নিয়ম.