কিবরিয়া আনসারী: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে NIA-এর ওপর হামলা নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বালুরঘাটের তপনের জনসভা থেকে ভূপতিনগরের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "ওখানে মহিলারা হামলা করেননি। হামলা করেছে এনআইএ। মধ্যরাতে মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করে।
" এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, "মহিলারা কি হাতে শাঁখা, বালা পরে বসে থাকবে? মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা নিজেদের ইজ্জত বাঁচাবে না।"আরও পড়ুন:
প্রসঙ্গত, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে দফায় দফায় বেশ কয়েকজনকে নোটিস দিয়ে তলব করে এনআইএ।
সেই তালিকায় ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি বলাই মাইতি এবং বুথ সভাপতি মনোব্রত জানা। হাজিরা না দেওয়ায় শনিবার সকালে তাঁদের গ্রেফতার করতে যান তদন্তকারীরা। জানা গিয়েছে, এলাকায় প্রবেশ করতেই তদন্তকারীদের ওপর চড়াও হয় গ্রামবাসীরা। আক্রান্ত হয় কেন্দ্রীয় এজেন্সি। এনআইএ আধিকারিকদের দাবি, অন্তত ১০০-১৫০ জন অনুগামী তাঁদের ঘিরে ধরেন। তাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা, তাদের হাতে লাঠি ছিল।আরও পড়ুন:
ভোটের আগে তৃণমূলের সমস্ত এজেন্টদের গ্রেফতার করতে চাইছে ওরা (বিজেপি) বলেও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "আমরা নিরপেক্ষ কমিশন চাই। এই বিজেপির কমিশন চাই না। ক্ষমতা থাকলে গণতন্ত্রের লড়াই করে জেতো।"