পুবের কলম ওয়েবডেস্কঃ  ইউটিউবের নয়া তারকা বিড়াল ছানা মিনারা। ইউটিউবে তার ফলোয়ার সংখ্যা  ইতিমধ্যেই ৮৫০০০ ছাড়িয়েছে। মিনারার নিজস্ব ইন্সটাগ্রাম এবং ট্যুইটার অ্যাকাউন্টেও হাজার হাজার ফলোয়ার। কিন্তু সোনালী পশমে ঢাকা দেহ , ছোট্ট কুতকুতে চোখ  এই মিনারার এত জনপ্রিয়তার কারণ কি?

ইউটিউবে ভাইরাল জুতো পরা বিড়াল ছানার ছবি, কারন জানলে চমকে যাবেন

মিনারার মালকিন পোষ্যের গা থেকে ঝরে পরা লোম দিয়ে বানিয়ে ফেলেছেন একজোড়া জুতো। তাতে আবারও মিনারার মুখের ছবি বসানো হয়েছে। এছাড়াও মিনারার নানা মুহুর্তের ছবি এবং ভিডিও পোস্ট করেছেন মিনারার মালকিন।মিনারার  জুতো পায়ের ছবি ইতিমধ্যেই নেট মাধ্যমে ভাইরাল।

সেটি রাখার জন্য আবারও বানানো হয়েছে কাঁচের বাক্স।ইউটিউবে ভাইরাল জুতো পরা বিড়াল ছানার ছবি, কারন জানলে চমকে যাবেন

কিন্তু  যে জুতো পায়ে মিনারার ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে তা কিভাবে বানানো হল।ভিডিওতে দেখানো হয়েছে মিনারর লোম সযত্নে সংগ্রহ করা  হয়। এরপর সরু ব্রাশ ব্যবহার করে সেগুলিকে এক জায়গায় করা হয়। এরপর চপ্পলের আকারে কাপড় কেটে তাতে পশম গুলো বসিয়ে ওই চপ্পল বানানো হয়েছে।