পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতীয়দের ভিসা দেওয়া আপাতত বন্ধ করল ইউনূস সরকার। সাময়িক ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া বন্ধ করেছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে খবর। বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের কথা মাথায় রেখেই ঢাকা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।
আগামী মাস দুয়েকে বাংলাদেশের ভিসা পাওয়ার কোনও সম্ভাবনা ভারতীয় পর্যটকদের জন্য নেই বলেই খবর। সূত্রের খবর, দেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। তবে কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তার তত্ত্বকে ঢাল করে আসলে ভারত-বিরোধিতার পালেই হাওয়া দিতে চান ইউনুস।আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় থেকেই রণক্ষেত্র বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনুস দায়িত্ব নিলেও কট্টরপন্থীদের দাপাদাপি আরও বেড়েছে।