পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব করল ইউনূস সরকার। মঙ্গলবার বাংলাদেশ বিদেশমন্ত্রকের তরফে ভার্মাকে সকাল ১০টায় ডেকে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ বিদেশমন্ত্রকের সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে দেখা করতে যান ভারতীয় হাইকমিশনার। কেন তলব করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
উল্লেখ্য, এর আগে ১৪ ডিসেম্বর তাঁকে ডাকা হয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই নিয়ে বিভিন্ন ইস্যুতে অন্তত ৬ বার ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়।