পুবের কলম প্রতিবেদক: সাধারণ দর্শকদের জন্য খুলতে চলেছে আলিপুর চিড়িয়াখানার প্রাচীর গ্রন্থাগারের দরজা। প্রায় দেড়শো বছর পর এই লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, চলতি বছর থেকেই সাধারণ মানুষ ঢুকতে পারবেন আলিপুর চিড়িয়াখানার গ্রন্থাগারে। এই নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি। প্রায় দেড় হাজার দুষ্পাপ্য বই রয়েছে এই গ্রন্থাগারে।
বইগুলির ডিজিটাল কপিও ইচ্ছে হলে সংগ্রহ করা যাবে। সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। রাজ্যের বনদফতর এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ চলতি বছরের মধ্যেই এই কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে। রাজ্যের বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, দর্শকদের মূল্যবান তথ্য এবং পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য এই গ্রন্থাগার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, আলিপুর চিড়িয়াখানার লাইব্রেরিতে বহু মূল্যবান বই আছে। আমরা চাই সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করতে। সেজন্য বিশেজ্ঞ ও কমিটিও গঠন করা হয়েছে। চলতি বছরের মধ্যেই শেষ হতে চলেছে চিড়িয়াখানা লাইব্রেরি সংস্কারের কাজ। প্রসঙ্গত, ১৮৯৮ সালে চালু হয়েছিল গ্রন্থাগারটি। পরবর্তীতে বন্ধ হয়ে পড়েছিল।আরও খবর
Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?
স্বস্তি দিতে আসছে বৃষ্টি, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর।Weather Update
মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার
২৬-এর ভোটে বাংলায় প্রার্থী দেবে AIMIM, শুরু সদস্য সংগ্রহ অভিযান
১০০ বছর পর পশ্চিমবঙ্গে মৌজা মানচিত্র প্রস্তুতের প্রক্রিয়া
১০০ বছর পর পশ্চিমবঙ্গে মৌজা মানচিত্র প্রস্তুতের প্রক্রিয়া
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রনে লন্ডন যাচ্ছেন মমতা
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রনে লন্ডন যাচ্ছেন মমতা
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯