পুবের কলম, ওয়েবডেস্ক: যুদ্ধ বিধবস্ত পরিস্থিতিতে ক্রমশই বাড়ছে প্রাণহানির সংখ্যা। এখনও পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ লাখ ২৩ হাজার ফিলিস্তিনি ঘরছাড়া। রাষ্ট্রসংঘের মানবিক সংস্থা বলছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ১ লক্ষ ২৩ হাজার ৫৩৮ জন ফিলিস্তিনি যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে।
আরও পড়ুন:
গাজায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণের ফলে ঘরবাড়ি ও অ্যাপার্টমেন্ট ভবনলক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যার মধ্যে কয়েকটিতে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কোনও সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে।
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা অনুমান করছে, গাজার ৬৪টি স্কুলে ৭৩ হাজার ৫৩৮ জন আশ্রয় নিয়েছে।আরও পড়ুন:
গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো দক্ষিণ ইসরায়েলে সমন্বিত হামলা চালানোর পর ইসরায়েল দরিদ্রপীড়িত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে।
আরও পড়ুন:
গাজা পাওয়ার প্ল্যান্ট এখন বিদ্যুতের একমাত্র উৎস এবং কয়েক দিনের মধ্যে জ্বালানি ফুরিয়ে যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।
আরও পড়ুন:
গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ১৯ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: