আরও পড়ুন:
ওবাইদুল্লা লস্কর, কাকদ্বীপ: কাকদ্বীপে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হলো ১০ ছাত্রী। আহত ১০ জনের মধ্যে পাঁচ জনকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনায় ছড়িয়েছে তুমুল চাঞ্চল্য।এরা সকলেই দক্ষিণ ২৪পরগনা কাকদ্বীপ গভর্নমেন্ট স্পনসর্ড আশ্রম টাইপ হাইস্কুল ফর গার্লসের ছাত্রী । জানা গিয়েছে স্কুল বিল্ডিংয়ে বৈদ্যুতিক ত্রুটির কারণে সম্পূর্ণ বিল্ডিংটিতে বিদ্যুৎ প্রবাহ শুরু হয় ।
সেই সময় জখম হয় এই ১০ জন ।আরও পড়ুন:

তাদের মধ্যে গুরুতর জখম হয় ৫জন। তড়িঘড়ি ওই ছাত্রীদেরকে ভর্তি করা হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে। সূত্রের খবর পৌনে দশটা নাগাদ যখন তারা খেতে যায় সেই সময় তাদের ওয়ারিং এর তার একটি গ্রিলের উপর পড়ে। গ্রিলটা তড়িতাহত হয়ে গিয়েছিল।
আর সেই গ্রিলে হাত লাগার সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে কয়েক জন ছাত্রী। তাদেরকে বাঁচাতে এসে আরো কয়েকজন ছাত্রী আহত হয়। সর্বোপরি দশ জন ছাত্রী আহত হয়। তাদের পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা স্থলে আসে কাকদ্বীপ থানার পুলিশ।আরও পড়ুন: