পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা প্রাণহানি ২০ জন ওমরাহ যাত্রীর। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে। একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলে ২০ জন ওমরাহ যাত্রীর মৃত্যু হয়। আহতের সংখ্যা ২৯ জন।
আরও পড়ুন:
সৌদি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ ঘটনা ঘটে। বাসের আরোহীরা ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাচ্ছিলেন। আসির প্রদেশের আকাবা শার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।
আরও পড়ুন:
খবর পাওয়া মাত্রই সৌদি বেসামরিক প্রতিরক্ষা ও রেড ক্রিসেন্ট দল দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
নিহত ও আহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ। বাসটিতে কোনও বিদেশি নাগরিক ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে এই দুর্ঘটনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান বাসটি কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।
আরও পড়ুন: