পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৪ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত সংস্থা। জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী, ২০২৪ সালের ১১ মার্চ শুরু হবে পবিত্র রমজান।আমিরাত জ্যোতির্বিজ্ঞান সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী বছর সংযুক্ত আরব আমিরাতে শীতের মৌসুমে রমজান শুরু হবে। ২০৩১ সাল অর্থাৎ ১৪৫৩ হিজরি পর্যন্ত আমিরাতে রমজান মাস শীতকালেই শুরু হবে।
আরও পড়ুন:
আরব আমিরাতে বসন্ত শুরু হওয়ায় রমজানে তাপমাত্রা শীতল থাকবে।
স্কুলগুলো রমজানের ছুটির জন্য বন্ধ থাকবে। ২০২৩ সালের তুলনায় দেশটিতে এবার রোজার সময় কমছে। এ বছর রমজান মাসের প্রথম দিনে আমিরাতের মুসলমানরা ১৩ ঘণ্টা ১৬ মিনিট রোজা রাখবেন। মাস শেষে রোজার সময় প্রায় ১৪ ঘণ্টায় পৌঁছে যাবে। গত বছর রোজার সময় ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট এবং ১৪ ঘণ্টা ১৬ মিনিটের মধ্যে।