পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইলের লাগাতার হামলায় বিধবস্ত গাজা। পানীয় জল, বিদ্যুৎ, ইন্টারনেট সব কিছু বন্ধ। প্রাণের ভয়ে মানুষ হাসপাতাল, স্কুলে আশ্রয় নিচ্ছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন জানিয়েছেন, ইসরায়েলে হামাসের হামলায় এ পর্যন্ত মোট ২১ থাই নাগরিকের মৃত্যু হয়েছে।
এক্স-হ্যান্ডেলে পোস্ট করা এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি তার সমবেদনা জানিয়েছেন। সরকার সব থাই নাগরিককে যত দ্রুত সম্ভব নিরাপদে সরিয়ে আনার যথাসাধ্য চেষ্টা করছে।আরও পড়ুন:
তিনি বলেন, ১৫ জন থাই নাগরিক শীঘ্রই দেশে ফিরিয়ে নিয়ে আসবেন বলে আশা করা হচ্ছে। স্রেথা থাভিসিন আরও জানিয়েছেন, বিমানের পাশাপাশি কর্মকর্তারা থাই নাগরিকদের ইসরায়েল থেকে বের করে জর্দানে নিয়ে যাওয়ার জন্য নৌকা বা গাড়ির মতো বিকল্প পরিবহন খুঁজে বের করার জন্য কাজ করছেন।
কিন্তু উভয় রাস্তাই অত্যন্ত বিপজ্জনক। কারণ এলাকাগুলোতে সংঘর্ষ চলছে।আরও পড়ুন:
আনুমানিক ৩০ হাজার থাই নাগরিক ইসরায়েলে কাজ করেন। ইতিমধ্যেই ১৫ সদস্যের একটি থাই নাগরিকের দল ইসরায়েল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডাসহ অন্যান্য দেশও তাদের নাগরিকদের ইসরায়েল সরানোর কাজ করছে।