পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানে রাজনৈতিক কোন্দল চরমে। পিটিআই প্রধান তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার লাহোরের বাসভবন থেকে গ্রেফতার করতে না পারলেও, এবার পিটিআই কর্মী-সমর্থকদের গ্রেফতার করে জেলে ভরেছে ইসলামাবাদ পুলিশ। গ্রেফতারি অভিযান চলে রাজধানী ইসলামাবাদ ও লাহোরে।
আরও পড়ুন:
সম্প্রতি লাহোরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) যে কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল তাদের গ্রেফতারে অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর।
পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরি বলেছেন, ইসলামাবাদ ও লাহোর থেকে সবমিলিয়ে প্রায় ২৮৫ জন পিটিআই সমর্থককে গ্রেফতার করা হয়েছে।আরও পড়ুন:
পিটিআইয়ের সব গুরুত্বপূর্ণ নেতার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এই কর্মীরাই পুলিশের সঙ্গে সংঘর্ষ ও অগ্নিসংযোগে জড়িত ছিল বলে দাবি। লাহোরের পুলিশ প্রধান বিলাল কামিয়ানা বলেছেন, দলটির নেতা ও কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা হয়েছে, তাই পুলিশ তাদের বাড়িতে অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন:
তবে প্রকাশিত নানা ভিডিয়ো ও বেশকিছু সূত্র বলছে অন্য কথা। পিটিআই সমর্থকদের দাবি, পুলিশই ইমরানের কনভয়কে টার্গেট করার চেষ্টা করেছিল। এদিকে তোশাখানা মামলায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে তলব করেছে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব বা এনএবি)। ন্যাবের বিশেষ দল লাহোরে ইমরানের বাসভবনে গিয়ে বুশরা বিবিকে নোটিশ দিয়ে এসেছে।