পুবের কলম,ওয়েব ডেস্ক: ভূমিকম্পে মৃত্যুপুরী মরক্কো। এখনও পর্যন্ত ২৯৬ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। বেসরকারি সূত্রে খবর, এই সংখ্যা ৪০০ অতিক্রম করেছে।

গভীর রাতে মরক্কোর এটলাস পর্বতমালায় এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিকটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। ভূমিকম্পে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:
গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মৃতদের পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এমন কঠিন পরিস্থিতিতে সবরকম সাহায্যের জন্য ভারত পাশে রয়েছে।”