ঢাকা, ৮ নভেম্বরঃ বাংলাদেশের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে গত ৫ আগস্ট। সেদিনই মুজিবকন্যা হাসিনা পালিয়ে যান দেশ ছেড়ে। তারপর দেশের সরকারের হাল ধরেন ড. ইউনূস। গত তিন মাসে বর্তমান অন্তর্র্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু তরুণ-অভিজ্ঞদের সমন্বয়ে এক সংস্কারের পথে এগোচ্ছে বাংলাদেশ।
অন্তর্বর্তী সরকার এই তিন মাসে বেশ কার্যকরী ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারা অনেকগুলো কাজ করেছে। বৃহস্পতিবার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়। মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি, সবাই যদি তাদেরকে (অন্তর্র্বর্তী সরকার) সহযোগিতা করি এবং উপযুক্ত ও যৌক্তিক সময়ে তারা একটি নির্বাচন দিতে সক্ষম হলে জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে, তা পূরণে সক্ষম হবে। বিএনপি সংগ্রাম-লড়াই করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আজকে শপথ নিয়েছি---জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দিয়ে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখব, সংগ্রাম ও আন্দোলন চালিয়ে যাব।আরও পড়ুন:
Read More: ওয়াশিংটনে ট্রাম্প এলেও বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরবে নাঃ হুংকার ছাত্র-জনতার
আরও পড়ুন:
আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ৭ শতাধিক নেতাকর্মীকে গুম-খুন করেছে। ৬০ লাখের বেশি মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে তারা। আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্যাতন নিপীড়ন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, তারা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে ৫ আগস্ট এই ফ্যাসিস্ট সরকার ও তাদের আধিপত্যবাদকে পরাজিত করতে পেরেছি।