পুবের কলম, ওয়েবডেস্কঃ আসানসোলে যাত্রীবোঝাই বাসে পাওয়া গেল বোমা। আসানসোলের কুলটির ২ নম্বর জাতীয় সড়কের ঘটনা। সফি মহম্মদ নামে এক ব্যক্তির কাছে এই বোমাগুলি পাঠানো হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। সফি ঝাড়খন্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, বোমাগুলি কলকাতা থেকে ঝাড়খন্ডে সফি মহম্মদ নামে এক ব্যক্তির কাছে পাঠানো হচ্ছিল।
একটি চিরকুট মিলেছে। সেখানে লেখা আছে কলকাতার দুই ব্যক্তির নাম। এছাড়া লেখা রয়েছে কোড নম্বর ১২৪৬১। ৩০টি বোমার প্রত্যেকটির মূল্য আনুমানিক ১ হাজার টাকা।আরও পড়ুন:
বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
আরও পড়ুন:
মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমানের পানাগড় থেকে বাসটির পিছু নেয় সেনা ছাউনির গোয়েন্দা বিভাগের কর্মীরা। কুলটির কাছে ডুবুরডিহি মোড়ে বাসটিকে থামায় তারা। শুরু হয় তল্লাশি। উদ্ধার হয় ৩০টি তাজা বোমা। এছাড়াও মিলেছে একটি ব্যাগভর্তি কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র।
আরও পড়ুন:
আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।