পুবের কলম প্রতিবেদকঃ বড়সড় দুর্ঘটনা পশ্চিম বর্ধমানের জামুরিয়ায়। রবিবার সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ইসিএলের চারটি বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফর্মার। ঘটনার পর থেকে বিদ্যুৎহীন গোটা এলাকা। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট শার্কিট থেকে এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে জামুরিয়া থানা শ্রীপুর ফাঁড়ির ১১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর বাজারে মাছপট্টি এলাকায় আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে ইসিএলের চার- চারটি ট্রান্সফর্মার পুড়ে যায়।
জানা যায়, ওই ট্রান্সফর্মার দিয়ে জামুরিয়ার তিনপটিয়া, নিউ সেন্টার এবং স্টাফ কোয়ার্টার অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হত। ট্রান্সফর্মার পুড়ে যাওয়ায় এলাকাগুলিতে বিদ্যুতের সমস্যা প্রকট হবে বলে আশঙ্কা। ১০ হাজার মানুষ বিদ্যুৎহীন।আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, এদিন সকাল ৬টা নাগাদ একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। ওই অংশে থাকা আরও তিনটি ট্রান্সফর্মারে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায়। দ্রুত খবর যায় শ্রীপুর পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে দমকল ডাকে।
প্রথমে দমকলের একটি ছোট ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আরও একটি ইঞ্জিন আসে। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অবশ্য ততক্ষণে চারটি ট্রান্সফর্মার পুড়ে ভস্ম হয়ে যায়। দমকলের তরফে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ৪টি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ভোগান্তির শিকার প্রায় হাজার দশেক মানুষ।আরও পড়ুন:
এদিকে, প্রশাসন সূত্রে জানা যায়, ভোররাতে আইসিপির ট্রাক টার্মিনাসে দাঁড়িয়ে থাকা লরি থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখতে পান কয়েকজন। তড়িঘড়ি সেখানে ছুটে যান প্রশাসনের আধিকারিকেরা। খবর দেওয়া হয় দমকলে। দমকলের তিনটি ইঞ্জিন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন:
এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘দাঁড়িয়ে থাকা ব্লিচিং পাউডারের গাড়ি থেকে প্রথমে আগুন লেগে যায়। পরে সেই থেকে পার্শ্ববর্তী আরও দু’টি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ফলে তিনটি গাড়ি এবং চারটি ট্রান্সফর্মার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।’