০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ায় সর্বোচ্চ পর্বত এলব্রাসে তুষারঝড়ে প্রাণহানি ৫ পর্বতারোহীর

পুবের কলম, ওয়েবডেস্কঃ পর্বতের হাতছানি এড়িয়ে চলা কঠিন পর্বতারোহীদের কাছে। প্রতি পদে পদে রয়েছে মৃত্যুর হাতছানি। ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রাসে তুষারঝড়ে প্রাণ হারালেন ৫ জন পর্বতারোহী। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৯ জন পর্বতারোহীর একটি দল এই অভিযানের উদ্দেশে যাত্রা করেন। দুর্গম অঞ্চল অভিযানের বাধা হয়ে দাঁড়ায়। পাঁচ হাজার মিটার উচ্চতায় তুষারঝড়ের কবলে পড়ে তারা। এই দুর্ঘটনায় মৃত্যু হয় পাঁচ পর্বতারোহীর। শুক্রবার রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

১৯ জনের দলটিই এই তুষারঝড়ে আটকে পড়ে। তবে বাকিদের এদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করা হয়েছে। তবে একদিকে দুর্গম পর্বত সেইসঙ্গে ঝোড়ো হাওয়া তুষারঝড়ে উদ্ধারকার্য দেরি হয়। সেইসঙ্গে আবহাওয়া হিমাঙ্কে নীচে। পর্বতারোহণ আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি বলছে, দলটির সঙ্গে চারজন পেশাদার গাইড ছিলেন। আরোহণের সময় এক মহিলা অসুস্থবোধ করেন। এমন পরিস্থিতিতে একজন গাইড তাঁকে নিয়ে ফেরার পথে ওই মহিলার মৃত্যু হয়। ওই মহিলা বাদেই দলের বাকি সদস্যরা সামনের দিকে এগিয়ে যান। তবে হঠাৎ বাধা হয়ে দাঁড়ায় তুষারঝড়। এ সময় দলের একজনের পা ভেঙে যায়। ফলে দলটি পিছিয়ে পড়ে। বাকি দুজন ঠান্ডায় জমে মারা যান। ঝড়ের মুখে পড়ে ফিরে আসার পথে আরও দুজন অজ্ঞান হয়ে পড়ে। পরে তাঁদেরও মৃত্যু হয়। বেঁচে যাওয়া আরোহী ও গাইডদের হাসপাতালে চিকিৎসাধীন।

৫ হাজার ৬৪২ মিটার উচ্চতার মাউন্ট এলব্রাস রাশিয়ার উত্তর ককেশাসে অবস্থিত। অভিযানের হাতছানি প্রায় প্রতি পর্বতারোহীদের কাছে এক নেশা। আর এই নেশাই অনেক সময় বিপদ ডেকে আনে।  

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাশিয়ায় সর্বোচ্চ পর্বত এলব্রাসে তুষারঝড়ে প্রাণহানি ৫ পর্বতারোহীর

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার