পুবের কলম, ওয়েবডেস্ক: ৩ মে থেকে মণিপুরে জাতিদাঙ্গা শুরু হওয়ার পর থেকে যৌন নিপীড়ন ও অন্যান্য হিংসার শিকার হওয়া মহিলাদের জন্য রাজ্য সরকার ৫ কোটি টাকা বরাদ্দ করেছে। মণিপুর সরকার সুপ্রিমকোর্টে এক হলফনামা দিয়ে একথা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কতজন মহিলাকে এই সাহায্য দেওয়া হয়েছে রাজ্য সরকারের জমা দেওয়া হলফনামায় সেটা উল্লেখ করা হয়নি। এই হলফনামায় বলা হয়েছে, ননী ও সেনাপতি জেলায় জাতিদাঙ্গায় ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হওয়া ধর্মীয় প্রতিষ্ঠানের তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে।
আরও পড়ুন:
তবে ওই জেলাগুলিতে কোনও ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করার কোনও খবর নেই। এরআগে গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট মণিপুর সরকারকে নির্দেশ দিয়েছিল, গত ৩ মে থেকে শুরু হওয়া হিংসায় যে সকল চার্চ, হিন্দু মন্দির, সানামাতে মন্দির ও মসজিদে ভাঙচুর, ক্ষতিগ্রস্ত বা অগ্নিকাণ্ডে নষ্ট হয়েছে তার একটি তালিকা তৈরি করার. সেইসঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠান বেদখল এবং দুষ্কৃতী আক্রমণ থেকে রক্ষা করার জন্য্য আদালত সরকারকে নির্দেশ দিয়েছিল।
আরও পড়ুন:
এখন প্রশ্ন উঠছে, বিপুল সংখ্য্যক মহিলার উপর যৌন নির্যাতন চলেছেষ কয়েকজনকে নগ্ন করে ঘোরানো হয়েছে। সে সবের হিসাবে মণিপুর সরকারের বাজেট বরাদ্দ মাত্র ৫ কোটি টাকা?