পুবের কলম প্রতিবেদক: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অভিযুক্ত প্রাথমিক শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনে সূযোগ দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে চাকরি গেল আপাতত ২৫৫ জনের। ২৬৮ জন প্রাথমিক শিক্ষকদের মধ্যে চাকরি বাতিল ২৫৫ জনের, চাকরি বহাল মাত্র ২ জনের, ১ জনকে ১০ হাজার টাকার আর্থিক জরিমানা হয়েছে। এখনও ১০ জনের হলফনামা বিষয়ক শুনানি রয়েছে পরবর্তী শুনানিতে।
আরও পড়ুন:
তাহলে দেখা যাচ্ছে ২৬৮ জন শিক্ষকদের মধ্যে বহাল আপাতত ২ জন।
যা শতাংশ বিচারে এক ভাগেরও কম! বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগেকার ২৬৮ জনের চাকরি বাতিল ঘোষণার নির্দেশ যে ভুল ছিল না তা এই পরিসংখ্যান স্পষ্ট ইঙ্গিত দেয়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আরও ৫৯ জন শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ জারি করা হয়েছে। পাশাপাশি তাঁদের বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে সব মিলিয়ে ২৫৫ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হল।আরও পড়ুন:
বৃহস্পতিবার ৬১ জন 'অবৈধ' প্রাথমিক শিক্ষকের চাকরি সংক্রান্ত আবেদনের শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। তাঁদের নথিপত্র খতিয়ে দেখার পর ৫৯ জন প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন:
তাঁরা আর স্কুলে যেতে পারবেন না বলে আদালত আদেশনামায় উল্লেখ করেছে। এর পাশাপাশি তাঁদের বেতন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষক হিসাবে কর্মরত বাকি ২ আবেদনকারীর মামলা পরে শুনবে আদালত।