০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিষক্রিয়ার শিকার ৬০ আফগান ছাত্রী

পুবের কলম,ওয়েবডেস্ক: বিষক্রিয়ার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে  প্রায় ৬০জন আফগান স্কুলছাত্রী। আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি  স্কুলে এই ঘটনা ঘটেছে। এর আগে প্রতিবেশী দেশ ইরানেও মেয়েদের  স্কুলে একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। সেসময় ইরানে অস্থিরতা তৈরির অভিযোগ উঠেছিল পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে সার-ই পোল প্রদেশের একটি বালিকা বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে।

সার-ই-পোল প্রদেশের পুলিশের মুখপাত্র দ্বিন মুহাম্মদ নাজারি বলেছেন, ‘কিছু অজ্ঞাত লোক সানচারাক জেলার একটি বালিকা বিদ্যালয়ে প্রবেশ করে এবং ক্লাসে বিষ প্রয়োগ করে। পরে যখন মেয়েরা ক্লাসে আসে তখন তারা বিষক্রিয়ার শিকার হয়।’ তিনি এই ঘটনার বিস্তারিত কোনও বিবরণ দেননি। এছাড়া সেখানে কোন ধরনের পদার্থ ব্যবহার করা হয়েছে বা এই ঘটনার পেছনে কারা রয়েছে বলে মনে করা হচ্ছে সে বিষয়েও কোনও তথ্য সামনে আনা হয়নি।’

আরও পড়ুন: যোগী রাজ্যে ফের ধর্ষণের শিকার তেরো বছরের বালিকা, তদন্তে পুলিশ

নাজারি বলেন, মেয়েদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা ‘ভালো আছে’। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এর আগে প্রতিবেশী ইরানে মেয়েদের স্কুলে বিষক্রিয়ার নানা ঘটনায় গত বছরের নভেম্বর থেকে আনুমানিক ১৩ হাজার শিক্ষার্থী অসুস্থ হয়েছে। অসুস্থ হয়ে পড়া এসব শিক্ষার্থীর বেশিরভাগই ছাত্রী। সেসময় অভিযোগের আঙুল উঠেছিল পশ্চিমা বিশ্বের দিকে।

আরও পড়ুন: মদ খেয়ে ইভটিজিং, পানাগড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু চন্দনগরের তরুণীর

এর আগে আফগানিস্তানের আগের বিদেশি-সমর্থিত সরকারের সময়ও মেয়েদের স্কুলে সন্দেহভাজন গ্যাস হামলাসহ বেশ কয়েকটি বিষক্রিয়ার ঘটনা ঘটেছিল। তবে তালিবান সরকার ক্ষমতায় আশার পর এই ধরনের ঘটনা এবারই প্রথম ঘটল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ২২ বছরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া খুনে ধৃত ১৯-এর তরুণী সহ ৪

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

লিবিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত গাদ্দাফির পুত্র সাইফ আল-ইসলাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিষক্রিয়ার শিকার ৬০ আফগান ছাত্রী

আপডেট : ৫ জুন ২০২৩, সোমবার